প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : ৩৪)

X
শ্রীবরদীতে আভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
চলতি বোরো মৌসুমে শেরপুরের শ্রীবরদীতে আভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) দুপুরে শ্রীবরদী খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, স্থানীয় কৃষক, চালকল মালিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।