চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার ভান্ডারদহে দ্রুতগতির পিকআপ গাড়ির ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।আজ রোববার (১৭ মে) ভোরে

2026-05-17T16:07:31+00:00
2026-05-17T16:07:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার ভান্ডারদহে দ্রুতগতির পিকআপ গাড়ির ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

আজ রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদহ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রবিবার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপ গাড়ির চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy