প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:১৫ পিএম (ভিজিট : ৫৪)

X
কেন্দুয়া প্রেসক্লাবে উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
নেত্রকোণা জেলার মটরযান কর্মচারী ইউনিয়ন রেজি: নং-২৫৭৪ কেন্দুয়া উপজেলা শাখা এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রোববার (১৭ মে) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের হাতে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত কেন্দুয়া উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটি তুলে দেন।
উল্লেখ্য ১৬ মে ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত মটরযান কর্মচারী ইউনিয়ন কেন্দুয়া উপজেলা শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত জন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন নির্বাচিত হয়েছেন।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি- এহতেশামুল হক শাহিন, সিনিয়র সহ-সভাপতি- রিপন ড্রাইভার, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহিন মিয়া, সহ-সম্পাদক- সোহরাব ড্রাইভার, কোষাধ্যক্ষ- সিরাজ মিয়া, প্রচার সম্পাদক- জাকির হোসেন আক্কাস, দপ্তর সম্পাদক- রায়হান মনোনীত হন এবং নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি- হুসেন ড্রাইভার, সাধারণ সম্পাদক- মোতাসিম বিল্লাহ (জেসি), সাংগঠনিক সম্পাদক- মোঃ রোকনুজ্জামান খান রোকন নির্বাচিত হয়েছেন। কেন্দুয়া প্রেসক্লাব সম্পাদক আব্দুল হাই সেলিম নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।