চট্টগ্রামে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড (৫২)

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের আকবরশাহ থানার ১,১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় মো. জাফর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। বিস্তারিত পড়ুন।

2026-05-17T18:19:15+00:00
2026-05-17T18:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ২৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার একটি মাদক মামলায় মো. জাফর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. জাফর (৫৩) ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার মো. হাশেমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ফেনসিডিল চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. জাফরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে নগরের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় অভিযান চালায় র‍্যাব-৭। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক অমল চন্দ বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া শুরু হয়।




  বিষয়:   চট্টগ্রাম মাদক মামলা  ফেনসিডিল উদ্ধার  যাবজ্জীবন কারাদণ্ড  আকবরশাহ থানা  র‍্যাব-৭  চট্টগ্রাম আদালত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy