চৌদ্দগ্রামে নবীন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন

2026-05-17T18:37:00+00:00
2026-05-17T18:37:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে নবীন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৩০)
চৌদ্দগ্রামে ছাত্রশিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন পোগ্রাম শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দিচ্ছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিষ্ট্রার আল মামুন রাসেল।
X

চৌদ্দগ্রামে ছাত্রশিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন পোগ্রাম শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দিচ্ছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিষ্ট্রার আল মামুন রাসেল।

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

বোববার (১৭মে) চৌদ্দগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়াম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল।

চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফাতহুম মুবিনের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হোসাইন সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমিন, ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক সাফায়াত উল্যাহ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাফর ইকবাল লিটন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল করিম শামীম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা দক্ষিণ সভাপতি রিফাত সানি, পৌরসভা সেক্রেটারী সাইয়্যেদুল আরাফাতসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy