বিজয়নগরে গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ একাধীক মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার দুপুর ১২ টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের

2026-05-18T10:51:53+00:00
2026-05-18T10:51:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৩৩)
বিজয়নগরে গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার
X

বিজয়নগরে গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ একাধীক মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 


রোববার দুপুর ১২ টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রুবেল জেলার আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্ব পাড়া) গ্রামের মইন উদ্দিনের ছেলে ও তার স্ত্রী রহিমা আক্তার।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, গ্রেফতার রুবেলের বিরুদ্ধে ১৩টি ও তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy