খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

সারাবাংলা

খুলনার কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

2026-05-18T11:00:35+00:00
2026-05-18T11:00:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ৪৪)
ভবতোষ মৃধা
X

ভবতোষ মৃধা

খুলনার কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

রোববার (১৭) রাত ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা (৪০) মহেশ্বরীপুর গ্রামে যশো মৃধার ছেলে। গিলাবাড়ি বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১টার দিকে একদল চোর সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতোষ মৃধা বিষয়টি বুঝতে পারলে তারা ভবতোষকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। 

এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




  বিষয়:   খুলনা  ব্যবসায়ী  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy