আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে) বৈকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ

2026-05-18T19:17:33+00:00
2026-05-18T19:17:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৫৪)
আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
X

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৮ মে) বৈকাল ৪ ঘটিকায়  উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আইন-শৃংখলা কমিটির মুখ্য উপদেষ্টা ও আত্রাই থানা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।


​সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন বিভিন্ন ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

মুখ্য উপদেষ্টা ও প্রধান অতিথি এমপি মো. রেজাউল ইসলাম রেজু তার বক্তব্যে বলেন, একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রথম শর্তই হলো উন্নত আইন- শৃংখলা পরিস্থিতি। আত্রাই উপজেলাকে একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।


মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক বা সামাজিকভাবে আশ্রয় দেওয়া হবে না। আমি আশা করি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ প্রশাসনের পাশে থেকে আইন-শৃংখলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। আজকের সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরামর্শ এসেছে, সেগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


বিশেষ করে উপজেলার হাট-বাজারগুলোর নিরাপত্তা বৃদ্ধি, যানজট নিরসন এবং ইভটিজিং প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রশাসনের একার পক্ষে সব কাজ নিখুঁতভাবে করা সম্ভব নয়, তাই সমাজের সকল স্তরের সচেতন নাগরিকদের আইন-শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন,

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ ৮ টি ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy