গাইবান্ধায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে

2026-05-18T21:28:37+00:00
2026-05-18T21:28:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৫০)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। 

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, সাদুল্যাপুর থানা বিএনপির আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব অ্যাড. আব্দুস সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদন নবী টিটুল।

বক্তারা আগামীর বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy