মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও

2026-05-19T15:53:08+00:00
2026-05-19T15:53:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৪৫)
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
X

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।

এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের মাঝে ৮ কেজি মশারি ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা, ৪ কেজি লবনসহ মোট ৫৪ কেজি ভোজ্য সামগ্রী বিতরন হয়। 

বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy