ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় ১জন নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায়রাকিব হোসেন (২৪)নামেএক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টা

2026-05-20T14:38:09+00:00
2026-05-20T14:38:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় ১জন নিহত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ১১৩)
ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় ১জন নিহত
X

ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় ১জন নিহত

ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২৪)  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালামপুর-বালিয়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে পাড়গ্রাম ব্রিজ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় তার বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত রাকিবের চাচা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করতে যায় রাকিব। বালিয়া স্ট্যান্ড থেকে মোবাইলে টাকা লোড দিয়ে ফেরার সময় বাড়ির পাশেই পিকআপ তাকে ধাক্কা দেয়। আর মাত্র কয়েক হাত আসলেই সে বাড়িতে ফিরে আসতে পারতো। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপ ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy