নতুন গান নিয়ে আসছেন বিপ্লব

বিনোদন রিপোর্ট

বিনোদন

দীর্ঘ চার বছর পর আবারও আলোচনায় ফিরেছে গান ‘জেট ল্যাগ ভালোবাসা’। সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির নতুন পার্ট ‘জেট

2026-05-20T16:23:38+00:00
2026-05-20T16:23:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নতুন গান নিয়ে আসছেন বিপ্লব
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৪১)
সংগীতশিল্পী বিপ্লব
X

সংগীতশিল্পী বিপ্লব

দীর্ঘ চার বছর পর আবারও আলোচনায় ফিরেছে গান ‘জেট ল্যাগ ভালোবাসা’। সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির নতুন পার্ট ‘জেট ল্যাগ ভালোবাসা পার্ট-২’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিপ্লব ও তানজিনা রুমা। 

শুধু কণ্ঠই নয়, গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন বিপ্লব নিজে। 
গানটির রেশ কাটতে না কাটতেই বিপ্লব তার অনুরাগীদের জন্য নতুন গানের খবর দিলেন। আসছে ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে গানটির দুটি বিশেষ সলো সংস্করণ। ‘তারপর’ শিরোনামে এই গানটি আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন বিপ্লব ও তানজিনা রুমা। যদিও একই গান, তবে দুই শিল্পীর পরিবেশনায় থাকছে স্বতন্ত্র উপস্থাপনা।

বিপ্লব বলেন, ‘একই গানের দুই সংস্করণে আমরা আলাদা অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা গান দুটিতে ভিন্ন এক আবেগ খুঁজে পাবেন বলে আশা করছি।’ কণ্ঠশিল্পী জানিয়েছেন, গান দুটি প্রকাশ পাবে বিপ্লবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy