ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খয়েরবাড়ি

2026-05-20T16:40:25+00:00
2026-05-20T16:40:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৪৬)
ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
X

ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজারের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হলো সাবিয়া জান্নাত (৬) ও তার ভাই মো. সিয়াম (৪)। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটিসহ কয়েকজন শিশু বাড়ির পাশের মাঠে খেলছিল। মাঠের পাশেই একটি পুকুর রয়েছে। একপর্যায়ে পুকুরে ভাসতে থাকা একটি বোতল তুলতে গিয়ে সিয়াম পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। ভাইকে বাঁচাতে পুকুরে নামে বোন সাবিয়া জান্নাত। পরে সেও পানিতে তলিয়ে যায়।

পরে সঙ্গে থাকা অপর এক শিশু দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। স্থানীয় লোকজন ও স্বজনেরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের বাবা শাহিন আলম স্থানীয় বাজারে মুদি দোকান চালান। সন্তান হারিয়ে মা কেয়া বেগমসহ স্বজনেরা আহাজারি করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy