সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে-বিমান ও পর্যটন মন্ত্রী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত সরকরের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেনবিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।আজ বুধবার (২০

2026-05-20T18:03:59+00:00
2026-05-20T18:03:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে-বিমান ও পর্যটন মন্ত্রী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৫৫)
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে-বিমান ও পর্যটন মন্ত্রী
X

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে-বিমান ও পর্যটন মন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত সরকরের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। 

আজ বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও যাওয়ার পথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে জানান, দেশের যেসব বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে এবং যেগুলো দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি আমাদের সরকারের বিবেচনায় রয়েছে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, আপনারা ধৈর্য ধরেন। আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ধাপে-ধাপে একটির পর একটি কাজ এগিয়ে নেওয়া হবে। পরে তিনি সড়ক পথে ঠাকুরগাঁও জেলা সফরের উদ্দেশ্য রওনা করেন।

মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারন সম্পাদক শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু, যুবদল নেতা তারিক আজিজ প্রমূখ।

উল্লেখ্য, ক’দিন আগে প্রধানমন্ত্রী বগুড়া সফরকালে বগুড়ায় বিমানবন্দর করার ঘোষণা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হবে কি-না ? তা’নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনামূলক পোস্ট লক্ষ্য করা গেছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy