কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মারুফ, সা:সম্পাদক সজিব

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন আল মারুফ এবং সাধারণ

2026-05-20T18:29:30+00:00
2026-05-20T18:29:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মারুফ, সা:সম্পাদক সজিব
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৩৪)
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মারুফ, সা:সম্পাদক সজিব
X

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মারুফ, সা:সম্পাদক সজিব

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন  আল মারুফ এবং সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজিব।

আজ বুধবার (২০ মে) দুপুরে কুভিকসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক  আল আমিন কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক  রাকিবুল ইসলাম।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক তাসফিয়া জাহান, দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুসরাত জাহান ইভা, অর্থ সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক মো. ইরফান হোসেন শাকিল, তথ্য সম্পাদক মো. ইব্রাহিম এবং সদস্য সাইদুল ইসলাম মিয়াজী, জুয়েনা আফরিন ও ফাহিমা আক্তার।

কুভিকসাসের সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, ‘বিদায় নিয়তির নিয়ম। কুভিকসাস নতুন নেতৃত্ব পেয়েছে। কুভিকসাসের প্রত্যেক সদস্য অত্যন্ত ভদ্র ও ভালো। বিগত দিনেও তোমাদের এই প্রাণের সংগঠনের জন্য তোমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছো। কেউ পদবীর জন্য কাজ করোনি। আশাকরি সামনের দিনেও তোমরা তাই করবে। কমিটির সবাইকে শুভেচ্ছা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy