ইআবি ভিসির সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য

2026-05-20T19:26:00+00:00
2026-05-20T19:26:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইআবি ভিসির সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৬২)
সৌজন্য সাক্ষাৎ
X

সৌজন্য সাক্ষাৎ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

আজ বুধবার (২০ মে ) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা এ. কে. এম. মাহবুবুর রহমান ও মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন| 

মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও জোরদার ও কার্যকর করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দের পক্ষে সংগঠনের সভাপতি ড. মাওলানা এ. কে. এম. মাহবুবুর রহমান বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার শীর্ষ পর্যায়ে ভাইস-চ্যান্সেলরের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বগুণ দেশের শিক্ষা ব্যবস্থাকে সমসাময়িক ˆবশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম ও গতিশীল করে তুলবে| 

তিনি আরও বলেন, দেশের বরেণ্য পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল এই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়| নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে এবং দ্বীনি শিক্ষার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন|

সাক্ষাৎকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|

মতবিনিময় সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন| 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| দ্রুত পরীক্ষা গ্রহণ ও নির্র্র্ভূভাবে ফলাফল প্রকাশ, মাদরাসা ব্যবস্থাপনা কার্যক্রম তরান্বিত করা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে| 

তিনি আরও জানান, এসব উদ্যোগ আরও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে|






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy