আটোয়ারীতে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর উচ্চ ফলনশীল ও বিএলবি রোগ সহনশীল অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি ধানের

2026-05-21T11:35:51+00:00
2026-05-21T11:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৩৫ এএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১১:৪২ এএম  (ভিজিট : ৭৭)
আটোয়ারীতে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
X

আটোয়ারীতে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর উচ্চ ফলনশীল ও বিএলবি রোগ সহনশীল অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি ধানের এক সফল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার কৃষ্ণনগর গ্রামের মির্জা রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২০ মে) শেষ বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা সফল মাঠ দিবসে স্থানীয় প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে নতুন এই জাতের ধানের বাম্পার ফলন দেখে স্থানীয় চাষীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারীর অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন, রংপুর অঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার কৃষিবিদ মোজাম্মেল হক, বীজের কমার্শিয়াল ম্যানেজার কৃষিবিদ সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুদ্দিন লিটু, পঞ্চগড় টেরিটোরির কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ ঊর্মি চক্রবর্তী, স্থানীয় পরিবেশক সোবহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আব্দুস সোবহান। 

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আজহারুল ইসলাম এবং বায়ার ক্রপ সায়েন্সের সকল ফিল্ড অফিসার ও উপজেলার বিভিন্ন প্রতিনিধিগণ। 

সফল কৃষক মাঠ দিবসের আয়োজনকে এলাকার কৃষক সমাজ ইতিবাচক বলে মনে করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন যেন অব্যাহত থাকে মর্মে উপস্থিত কৃষক-কৃষাণীগণ অনুরোধ জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy