জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ জেলায় বিশেষ কল্যাণ সভা ও কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে) পুলিশ সুপার

2026-05-21T19:15:22+00:00
2026-05-21T19:15:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩২)
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম
X

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম

হবিগঞ্জ জেলায় বিশেষ কল্যাণ সভা ও কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ মে) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমান।

ডিআইজির হবিগঞ্জ আগমন উপলক্ষে আয়োজিত এ বিশেষ কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং পেশাগত দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন এসআই মোঃ মৃদুল হাসান তরফদার। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পান এএসআই মোঃ হেলাল মিয়া এবং অনলাইন কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অংশগ্রহণের জন্য পুরস্কৃত হন এসআই মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে ডিআইজি মোঃ জিল্লুর রহমান বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশকে আরও পেশাদার, দায়িত্বশীল ও মানবিক হতে হবে। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

এ সময় তিনি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, “চুনারুঘাট থানার সকল পুলিশ সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় আমি এই সম্মাননা পেয়েছি। এ অর্জন শুধু আমার একার নয়, পুরো থানার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এজন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy