গাজীপুর জেলা পরিষদের সেলাইমেশিন বিতরণ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর জেলা পরিষদ আত্নকর্মসংস্থানের লক্ষ্যে জেলার ৮০ জন অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করেছে।বৃহস্পতিবার

2026-05-21T22:34:02+00:00
2026-05-21T22:34:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গাজীপুর জেলা পরিষদের সেলাইমেশিন বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৩৪ পিএম   (ভিজিট : ৯২)
সেলাইমেশিন বিতরণ
X

সেলাইমেশিন বিতরণ

গাজীপুর জেলা পরিষদ আত্নকর্মসংস্থানের লক্ষ্যে জেলার ৮০ জন অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করেছে। 

বৃহস্পতিবার (২১ মে) সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। 

বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক প্রফেসর ডা: রফিকুল ইসলাম বাচ্চু এমপি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মো. নজরুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy