বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ধামইরহাট ( নওগ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:১০ পিএম (ভিজিট : ১০৪)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুকে বলৎকারের অপরাধে হাফেজিয়ার মাদ্রাসার শিক্ষককে থানা পুলিশ গ্রেফতার করেছে ।
২১ শে মে ( বৃহস্পতিবার) বিকেলে ১০ বছরের শিশুকে বলৎকারের অপরাধে উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের ওমর ফারুকের ছেলে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মমিনুল হক (২৭) কে থানা পুলিশ গ্রেফতার করে ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেন যে শিক্ষককের বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মাদ্রাসার সভাপতি নুরুন্নবী থানায় অভিযোগ করে এবং তাৎক্ষণিক থানা পুলিশ বাদালচানপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় হেফাজতে নেওয়া হয়।