এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যাকারী সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে সরকার নিশ্চিত

2026-05-23T18:14:32+00:00
2026-05-23T18:55:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৬:৫৫ পিএম  (ভিজিট : ৭৩)
প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যাকারী সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। 

আজ শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে। এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকদের সমস্যা, খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না। তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকের-মানুষের।  

তিনি বলেন, যারা দেশে অরাজকতা করছে, তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের আতাত আছে।

প্রধানমন্ত্রী বলেন, আজকে ত্রিশালবাসীর জন্য একটি আনন্দের দিন। আজ থেকে ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন কাজের উদ্বোধন করতে এসেছিলেন। পরবর্তীতে এই খালটির খনন কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, বিশেষ করে কৃষকের। আজ এই খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করলাম। ফলে জেলার ৪ লাখ ৩ হাজর কৃষক উপকৃত হবেন, আর এই এলাকার ২০ হাজার মানুষ উপকৃত হবেন। ময়মনসিংহ জেলায় এরকম প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল আছে, যা পুনঃখনন করতে চাই।

তিনি বলেন, সরকার যে খাল খনন করছে তাতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে। সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে।

মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। কিছু মানুষ অরাজক পরিস্থিতি তৈরি আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বলেছিলাম সরকার গঠন করলে খাল খনন করব, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেব, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেব। কাজ চলছে, জুলাইয়ের মধ্যে পোশাক ও ব্যাগ দেওয়া হবে। ইমাম ও ধর্মগুরুদের সম্মানী দেব, সেটাও করছি। কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটাও পর্যাযক্রমে শুরু করেছি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ২০ কোটি মানুষের পরিবারের জন্য ফ্যামিল কার্ড, কৃষক কার্ড ও চিকিৎসা ব্যবস্থা করা কি একদিনে সম্ভব? ঐক্যবদ্ধ থাকলে পর্যায়ক্রমে সবই সম্ভব। 

তিনি বলেন, পল্লবীতে শিশু রামিসার মৃত্যু দুঃখজনক ও অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কেউ অপরাধ করলে শাস্তি পেতে হবে। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন-কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করছে। তারা আইনের শাসনে বাধা দিচ্ছে। আইনকে বাধাগ্রস্ত করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy