গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) গোপালগঞ্জ পুলিশ লাইন্সের

2026-05-24T13:03:19+00:00
2026-05-24T13:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৬২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট ও থানার পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

এসময় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দেওয়ায় কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা তদন্ত ও দাপ্তরিক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করায় তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy