সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (২৪ মে)

2026-05-24T15:23:51+00:00
2026-05-24T15:23:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৪৯)
সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
X

সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 


আজ রোববার (২৪ মে) বেলা ১১টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় সারিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।


পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। 


এতে প্রধান অতিথি ছিলেন, বগুড়া- ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, তিনি অনুপস্থিত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কৃষি অঞ্চলের পার্টনার প্রোগামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুম আহমেদ। 


অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্পসারণ কর্মকর্তা, রুহুল আমিন সরকার।  


এছারাও আর উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপি আহ্বায়ক ইকবার কবির পলাশ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুব দলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, পৌর যুবদদলের যুম্ন আহ্বায়ক লুৎফর রহমান বাঁধন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, তাতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু প্রমুখ। 


পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডার অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy