প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৪৯ পিএম (ভিজিট : ৪৪)

X
ঈশ্বরদীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক
পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে রাহাত প্রামানিক (৬০) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
শনিবার রাতে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগ এনে ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করেন শিশুটির বাবা আনোয়ার হোসেন। তারই ভিত্তিতে রোববার (২৪ মে) দুপুরে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শ্লীলতাহানির শিকার শিশু উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী বাঁশেরবাদা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
অভিযুক্ত মো: রাহাত প্রামানিক (৬০) একই এলাকার মৃত পীরু আলী প্রামানিকের ছেলে।
ঈশ্বরদী থানার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের ৪ বছরের কন্যা শিশুকে প্রতিবেশী আসামী রাহাত প্রামানিক একাকী পাইলে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করত। কোলে নিয়ে চুম্বনসহ নানা অশ্লীল কু-রুচিপূর্ন অঙ্গভঙ্গী করত। তারই ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) দুপুর সারে ১২ টার সময় আসামী রাহাত প্রামানিক শিশুটিকে কোলে নিয়ে আদর করার ছলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা আসামীর সেমীপাকা বসত বাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, একটি শিশুকে শ্লীলতা হানির অভিযোগে থানার প্রাপ্ত এজাহারের ভিত্তিতে রাহাত প্রামানিক নামে একজনকে আটক করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে আজ দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।