শিবগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের জন্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

2026-05-25T10:15:56+00:00
2026-05-25T10:15:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের জন্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:১৫ এএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন ( বিজিবি)।

রবিবার সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। 

মানবিক এ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এ সময় ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এর সার্বিক বিষয়াদি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন শেষে তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে বিজিবি, সেক্টর সদর দপ্তর, রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমী এবং ০২ জন বেসামরিক ডাক্তার সরেজমিনে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy