
বেনাপোলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
আটক তোতা মিয়া বেনাপোল থানার ভবেরবেড় এলাকার মৃত অহেত আলীর ছেলে।
শনিবার (২৪ মে) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর কলেজগামী সড়কে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেসার্স জামান টিম্বার মার্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে তোতা মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।