ঈদে টানা ৭ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় টানা সাত দিন আমদানি রপ্তানি কার্যক্রম

2026-05-25T21:45:28+00:00
2026-05-25T21:45:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে টানা ৭ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ৮২)
বাংলাবান্ধা স্থলবন্দর
X

বাংলাবান্ধা স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় টানা সাত দিন আমদানি রপ্তানি কার্যক্রম  বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এসময় বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ই-গেট সেবা এবং পর্যটক ও পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের  জন্য ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

​শনিবার (২৪ মে) বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিশিয়াল চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। 

​চিঠিতে বলা হয়, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন বন্দরে সিঅ্যান্ডএফ তথা সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানিসহ  দাপ্তরিক সকল কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে শুরু করা হবে।

​এ প্রসঙ্গে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল্লাহ ওয়ারেছ জানান, স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার যথারীতি খোলা থাকবে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই ছুটির দিনগুলোতেও উভয় দেশের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy