সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

কয়েকদিনের ঝড় ও শিলাবৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০টি অসহায় পরিবার ও ৪টি প্রতিষ্ঠানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ

2026-05-26T16:01:23+00:00
2026-05-26T16:09:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৪:০৯ পিএম  (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কয়েকদিনের ঝড় ও শিলাবৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০টি অসহায় পরিবার ও ৪টি প্রতিষ্ঠানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ৩৩ বান্ডিল নতুন ঢেউটিন, নগদ ৯৯ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২০টি পরিবারের মাঝে ২৮ বান্ডিল এবং দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একইসাথে ঘর মেরামত বাবদ প্রতি বান্ডিল ঢেউটিন প্রতি নগদ তিন হাজার করে মোট ৯৯ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের প্রদান করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর জানায়, সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে কামারপুকুর ইউনিয়নে একটি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে একটি, বাঙালিপুর ইউনিয়নে ১৫টি পরিবার, একটি মসজিদ ও একটি মাদরাসা ও পৌর এলাকায় তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তাদের তালিকা প্রণয়নের পর ওইসব ঢেউটিন ও নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়া হয়। 

ত্রাণসামগ্রী বিতরণকালে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy