ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়া হবে:ভিসি ইস্রাফীল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৩০ পিএম (ভিজিট : ১৬৩)

X
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রথম ভিসি ড. ইসরাফিল। শিক্ষার্থীরা যেন অন্যান্য বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে এ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আগ্রহী হয় সেই উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাবে সম্মাননা সভায় তিনি এ কথা বলেন।
পীরগঞ্জ প্রেসক্লাবে'র আয়োজনে প্রেসক্লাব হলরুমে ভিসিকে সম্মাননা সভায় আরো বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি মোকাদ্দাস হায়াত মিলন প্রমূখ।