প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:০১ পিএম (ভিজিট : ৩২)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে রোববার দুপুরে নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা বেগম (২৭) নামে এক গৃহবধূ নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আজিজল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে নিউ সাফা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় ঠুটিয়াপুকুর স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন মারা যান।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনা স্থলে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।