প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ৯০)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে বাঁশখালী উপজেলার ছনুয়ার একটি মাদ্রাসায় ছনুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী।
দোয়া মাহফিলে বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিকের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ নুরুন্নবী, বিএনপি নেতা ফজল কাদের, আব্দুস সোবহান, শেয়ার আলী, বদরু, আমানউল্লাহ, যুবদল নেতা মঞ্জুর আলম প্রমুখ।'
এ সময় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হক চৌধুরী বলেন, "জিয়াউর রহমান বাংলাদেশের সকল অর্জনের একমাত্র কৃতিত্বের দাবিদার। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ও সেক্টর কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। ক্ষুধা ও দারিদ্র্য থেকে দেশকে উদ্ধার করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলেন। আমরা বিএনপির তৃণমূল কর্মীরা জিয়ার আদর্শ ধারণে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।"#