গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার

2026-06-02T14:40:31+00:00
2026-06-02T14:40:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের অতিঃ উপপরিচালক লুৎফুন্নাহার।অন্যদের মধ্যে সাংবাদিক আলী আক্কাছ, কৃষক তৌহিদুল ইসলাম ও একরামুল হক বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম। প্রোগ্রামটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা তানভীর রানা।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করে কৃষিকে সমৃদ্ধ করে উন্নত জাতি গঠনের আহবান জানান এমপি আব্দুল আজিজ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy