যশোরে ৬ কেজি গাঁজা ও গাঁজা গাছ জব্দ, আটক ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের চৌগাছা ও সদর উপজেলায় পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা এবং ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করেছে

2026-06-02T15:30:07+00:00
2026-06-02T15:30:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে ৬ কেজি গাঁজা ও গাঁজা গাছ জব্দ, আটক ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোরের চৌগাছা ও সদর উপজেলায় পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা এবং ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সাড়ে এগারোটার দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম সংলগ্ন মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্দুলিয়া বিজিবি। অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম খোকন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিন বেনাপোলের  দৌলতপুর গ্রামের ইসহাক আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে খোকনের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডলের তত্ত্বাবধানে (১ জুন) পুলিশ সদর উপজেলার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান চালিয়ে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করে। এ ঘটনায় মো. ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান,এসআই রকি মণ্ডলের নেতৃত্বে অভিযানে একটি নার্সারিতে তল্লাশি চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। পরে গাছগুলোর হেফাজতে থাকার অভিযোগে ডাবলু হোসেনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও গাঁজা গাছ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy