চুনারুঘাটে বালু উত্তোলনে ট্রাক্টর ইজিবাইক জব্দ, তিনজনকে কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর ও একটি ইজিবাইকসহ তিন বালু উত্তোলনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ

2026-06-03T11:30:17+00:00
2026-06-03T11:30:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে বালু উত্তোলনে ট্রাক্টর ইজিবাইক জব্দ, তিনজনকে কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ১৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর ও একটি ইজিবাইকসহ তিন বালু উত্তোলনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম  ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার। 

আটককৃতরা হলেন - উপজেলার গোগাউড়া এলাকার  মোঃ হাফিজ উল্ল্যার ছেলে মোঃ সাগর মিয়া,  মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ রাব্বী,  ও  মোঃ মাসুক মিয়ার ছেলে মোঃ নবিউর রহমান রিয়াদ। 

মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চুনারুঘাট থানার একদল পুলিশ সহযোগিতা করেছেন। 

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন, অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় বালুভর্তি ট্রাক্টর একটি ইজিবাইক জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে। 

বালু উত্তোলনে জড়িত থাকায় দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy