প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:২৪ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি: প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী গোলাপনগর (বেপারী পাড়া) শ্রী শ্রী লোকনাথ ব্রম্মাচারীর বাবার মন্দির প্রাঙ্গনে ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বুধবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রটি মন্দির থেকে বের হয়ে উপজেলা ও বাজার প্রদক্ষিন করে।
মন্দিরের কমিটি সূত্রে জানা গেছে , ৫দিন ব্যাপি এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘শ্রীমদ্ভাগবত পাঠ, গণ প্রার্থনা, বাল্য ভোগ, কুঞ্জভঙ্গ ও জলকেলী । ৩রা জুন থেকে শ্রী শ্রী তারকব্রম্বা মহানাম যঞ্জানুষ্ঠান শুরু হবে। ৮ জুন রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা সংকীর্তন অনুষ্ঠান।
মহানামযঞ্জ অনুষ্ঠানে নাম শুধা পরিবেশন করবেন ভ’বন মঙ্গল সম্প্রদায় (সিরাজগঞ্জ), নব লক্ষী নারায়ন সম্প্রদায় (বাগের হাট), রামকৃষ্ণ সম্প্রদায় (সিরাজগঞ্জ),বাসনা সম্প্রদায় (গোপালগঞ্জ), শিব ঠাকুর সম্প্রদায় (পাবনা)। এবং লীলা সংকীর্তন পরিবেশন করবেন অমল ব্যানার্জী (ফরিদপুর), উত্তম সাহা (বগুড়া)ও প্রীতম মন্ডল (ঢাকা) ।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শচীন্দ্র নাথ মিত্র, ঘিওর কালী বাড়ি নাট মন্দিরের সভাপতি রাম চন্দ্র সাহা, ঘিওর লোকনাথ মন্দিরের সভাপতি নিরঞ্জন কুমার সাহা, সাধারন সম্পাদক বিল্পব কুমার সাহা তুফান, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক আনন্দ কুমার ঘোষ, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ও সেবাইত নগেন রাজভর প্রমুখ।
লোকনাথ মন্দির কমিটির সাধারন সম্পাদক বিল্পব কুমার সাহা তুফান বলেন, তিরোধান উৎসব উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্তবৃন্দের আগমট হচ্ছে।
অনুষ্ঠানকে ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তদের আগমনে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়েছে। ৭ জুন পর্যন্ত অনুষ্ঠান চলবে বলে তিনি জানিয়েছেন।