চট্টগ্রামে চোরাই কয়লাসহ দুইটি কাঠের নৌকা জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ টন খনিজ কয়লাসহ ২টি কাঠের

2026-06-03T14:16:28+00:00
2026-06-03T14:16:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে চোরাই কয়লাসহ দুইটি কাঠের নৌকা জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ টন খনিজ কয়লাসহ ২টি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার ৩ টন খনিজ কয়লা ও চোরাচালানে ব্যবহৃত ২টি কাঠের নৌকা জব্দ করা হয়।

এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy