টাঙ্গাইলে ফসলি মাঠে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফসলি মাঠে বুধবার (৩ জুন) সকালে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির

2026-06-03T14:51:00+00:00
2026-06-03T14:51:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ফসলি মাঠে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফসলি মাঠে বুধবার (৩ জুন) সকালে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় বিদ্যুৎ লাইনের একটি কাঠের খুঁটি ভেঙে যাওয়ার পর সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল। সেটিও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় ছিল। বুধবার সকালে মাঠে ঘাস খেতে যাওয়া কয়েকটি গরু খুঁটির সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়।

বিউবোর কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, বিষয়টি জানতে পেরে তারা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেএম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy