ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে জেলা শহরের সুরসম্রাট

2026-06-03T14:53:43+00:00
2026-06-03T14:53:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ৬৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল সেলাই মেশিন বিতরণ করেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান কচি, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং নারী উদ্যোক্তা লায়লা সুলতানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদির মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমাদের সমাজে অনেক মেয়ের স্বল্প বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের যদি কর্মসংস্থানের সুযোগ থাকত, তাহলে অনেক ক্ষেত্রেই অল্প বয়সে বিয়ে হতো না। নারীরা স্বাবলম্বী হতে পারলে নিজেদের অধিকার নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারবে। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মাধ্যমে ৭০টি সেলাই মেশিন বিতরণ করে ৭০টি পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালুর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। নারীদের কীভাবে আরও স্বাবলম্বী করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় তিনি জেলা পরিষদকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ৭০টি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy