আড়াইহাজারে ১৮ মামলার পলাতক আসামী ডাকাত কাসেম গ্রেফতার
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫৮ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ১৮ টি ডাকাতি মামলার পলাতক আসামী আন্ত:জেলা ডাকাত চক্রের সদ্য আবুল কাসেম (৩৫) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩ জুন)দিবাগত রাত ১১ টায় গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ী গোপালদী পৌরসভার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই এলাকার মৃত আবু তালেবের পুত্র।
পুলিশ জানায়, ডাকাত আবুল কাসেম আন্ত:জেলা ডাকাত দলের একজন স্বক্রীয় সদস্য। তার নামে ১৮টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। দীর্ঘ দিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে সে তার বাড়ীতে এলে থানার এস আই আনোয়ার পারভেজ গোপনে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আড়াইহাজার থানার ওসি মোঃ সবজেল জানান, বুধবার ডাকাত আবুল কাসেম কে ডাকাতি মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হচ্ছে।