ধনবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩ জুন) উপজেলা পরিষদের সভা কক্ষে গ্রাম আদালত

2026-06-03T15:12:04+00:00
2026-06-03T15:12:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩ জুন) উপজেলা পরিষদের সভা কক্ষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ন‚রজাহান আক্তার সাথী।

গ্রাম আদালত ধনবাড়ী উপজেলা সমন্বয়কারী মো.আব্দুল লতিফ এর উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভ‚মি দিল আফরোজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ন‚রুস সালাম সিদ্দিক ও গ্রাম আদালত টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাহফুজা রহমানসহ অন্যরা।

কর্মশালায় গ্রাম আদালত বিধিমালা ২০০৬ এবং ২০১৬-কে নিয়ে গ্রাম আদালতে বিচার্য দেওয়ানী ও ফৌজদারি মামলার শ্রেণির বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়।

আলোচনায় অংশ নেন, এনজিও, গণমাধ্যম এবং সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy