বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা

2026-06-03T21:04:05+00:00
2026-06-03T21:04:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৮৮)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর
X

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের  সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বড় ভাই মরহুম জালাল হোসেন খানের সহধর্মিণী এবং বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপুর মমতাময়ী মা কহিনুর বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বাকেরগঞ্জে আবুল হোসেন খানের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমার প্রথম জানাজার নামাজ বিকেল ৪টায় আবুল হোসেন খানের বাসভবনে অনুষ্ঠিত হয় পরে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ কৃষ্ণকাঠি আবুল হোসেন খান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রী ও যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপুর মায়ের জানাযায় অংশ নেন  বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ জোমাদ্দার,  সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, মিজানুর রহমান চুন্নু মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, বরিশাল জেলা যুবদলের নেতৃবৃন্দ,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ যোগ দেন নামাজে জানাজায়।

জানাজা অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy