ময়মনসিংহে হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের

2026-06-03T21:07:47+00:00
2026-06-03T21:07:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৬৭)
সৈয়দ এমরান সালেহ প্রিন্স
X

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বুধবার দুপুরে তিনি এই ওয়ার্ড পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন শিশুদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম তদারকি করেন। তিনি ওয়ার্ডে ভর্তি শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তাদের অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সর্বশক্তি দিয়ে হামের প্রাদুর্ভাব ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট হামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন অঞ্চলে করণীয় সম্পর্কে মাইকিং, লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হচ্ছে। পাশাপাশি হাসপাতালেও রোগীদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া ও দুর্বলতা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। একটি শিশুর মৃত্যুও আমাদের কাম্য নয়। আমরা চাই প্রতিটি শিশু প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে দেশের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে মানবিক দায়িত্ববোধ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা পরিষদের প্রশাসক।

আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

এ সময় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, রোগীর চাপ এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। এ সময় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy