পূর্বধলাকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : নবাগত ইউএনও

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

পূর্বধলাকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি একত্র না থাকি, তাহলে কখনোই পূর্বধলাকে

2026-06-04T14:53:22+00:00
2026-06-04T14:53:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলাকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : নবাগত ইউএনও
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ৮৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পূর্বধলাকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি একত্র না থাকি, তাহলে কখনোই পূর্বধলাকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এই উপজেলা আপনাদের উপজেলা, এই জায়গা আপনাদের জায়গা। এখানে আপনাদের জন্মস্থান। শুধু আপনি কেন, পূর্বধলার যত বাসিন্দা আছেন, সবার জন্মস্থান এখানে। আপনাদের সকলের চেষ্টায় পূর্বধলাকে এগিয়ে নিতে হবে।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে গত বুধবার (৩ জুন) বিকেলে মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “United We Stand, Divided We Fall”— অর্থাৎ ‘ঐক্যবদ্ধ হলে আমরা টিকে থাকি, বিভক্ত হলে পতন ঘটে’। তিনি পূর্বধলা উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং পৌরসভা পুনঃস্থাপনের মাধ্যমে পূর্বধলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভার শুরুতেই নবাগত ইউএনও শফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, নয়াদিগন্তের প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক মো. শফিকুজ্জামানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর পদটি শূন্য হয়। তখন থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান অতিরিক্ত দায়িত্বে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে দীর্ঘ ২ মাস ১৮ দিন পর গত মঙ্গলবার (২ জুন) ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy