ভুল নম্বরে বিকাশে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

বিকাশে ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতেই ছিল যাত্রা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ

2026-06-04T15:14:35+00:00
2026-06-04T15:14:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুল নম্বরে বিকাশে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ৩৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিকাশে ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতেই ছিল যাত্রা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২৬ বছর বয়সী তরুণ ব্যবসায়ী দিপু মিয়া। গুরুতর আহত হয়েছেন তার এক বন্ধু।

নিহত দিপু মিয়া জামালপুর সদরের গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের নিউ কলেজ রোড এলাকায় মুদি দোকান ও বিকাশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঈদের দুই দিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে যায়। পরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করেন দিপু। বুধবার সন্ধ্যায় বন্ধু উল্লাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভেলামারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দিপু মিয়া। গুরুতর আহত হন তার বন্ধু উল্লাস। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক ট্রাকচালক।

একটি ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনার চেষ্টা— আর সেই চেষ্টার পথেই থেমে গেল এক তরুণ ব্যবসায়ীর জীবন। স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে চলে যাওয়া দিপু মিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy