পাকুন্দিয়ায় পিকআপের চাপায় ট্রাকচালক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে

2026-06-04T17:51:59+00:00
2026-06-04T17:51:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় পিকআপের চাপায় ট্রাকচালক নিহত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩১)
পাকুন্দিয়া থানা
X

পাকুন্দিয়া থানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে সড়কের পাশে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy