বিশ্ব পরিবেশ দিবসে চট্টগ্রামে শুক্রবার দৌড় প্রতিযোগিতা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিশ্ব পরিবেশ দিবস ঘিরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার পথের দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’।দেশি-বিদেশি ১

2026-06-04T18:32:26+00:00
2026-06-04T18:32:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব পরিবেশ দিবসে চট্টগ্রামে শুক্রবার দৌড় প্রতিযোগিতা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ২৫)
শুক্রবার দৌড় প্রতিযোগিতা
X

শুক্রবার দৌড় প্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস ঘিরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার পথের দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’।

দেশি-বিদেশি ১ হাজার ১০০ দৌড়বিদের অংশগ্রহণে শুক্রবার সকাল পৌনে ৬টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে; দৌড় শুরু হবে নগরীর সিআরবি শিরীষতলা থেকে।

চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে আয়োজক সংগঠন ‘চট্টলা রানারস’।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি বলেন, বাংলাদেশ ছাড়াও এবারের আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন ও জাপানের দৌড়বিদরা নেবেন।

চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব বলেন, “কেবল প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ। তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এর লক্ষ্য।”

এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ‘স্যাম বন্ড’ (সামুদা স্পেক-কেম লিমিটেড)। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy