প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ৫১)

X
আড়াইহাজার থানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্ধবীর বাসায় রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরেছে সোনোয়ারা বেগম (২৭) নামে এক প্রবাসীর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুন) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায়। বৃহষ্পতিবার দুপুরে ভিকটিমের স্বামীর নির্মাণাধীন একটি ঘরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী এবং একই এলাকার লাল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে খাওয়া দাওয়ার পর ভিকটিম সানোয়ারা তার সন্তানদেরকে জানায় যে, রাতে তিনি বাড়ী ফিরবেননা। তিনি তার বান্ধবী একই গ্রামের সুইটির বাড়ীতে রাত কাটাবেন। এ কথা বলে বের হয়ে গিয়ে পরদিন দুপুর পর্যন্ত আর বাড়ীতে ফিরে আসেনি। এদিকে বৃহষ্পতিবার দুপুরে তার লাশ পাওয়া যায় তারই স্বামীর নির্মাণাধীন একটি ঘরের ভিতরে। ভিকটিমের পরিবার থেকে ঘটনাকে হত্যাকান্ড বলে অভিযোগ জানানো হয়েছে।
এলাকাবাসীর ধারণা, এ বিষয়ে নিহতের বান্ধবী সুইটি বা তার স্বামী এবাদুল জড়িত কি না তা খতিয়ে দেখা দরকার। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, আপাতত লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।