সোনাতলায় গ্রামীণ সড়ক উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সারাবাংলা

বগুড়ার সোনাতলায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার

2026-06-04T20:36:32+00:00
2026-06-04T20:36:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাতলায় গ্রামীণ সড়ক উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৪৪)
কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
X

কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

বগুড়ার সোনাতলায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালা বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে শুরু হয়ে দিনব্যাপী চলে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এবং উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিক্যাল সার্ভিসেস (বেটস)-এর ইঞ্জিনিয়ার শিমুল কুমার কুণ্ডু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার (সম্প্রতি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতিপ্রাপ্ত), দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মণ্ডল, বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, বেটস-এর জিআইএস অ্যানালিস্ট মারুফ খান আকাশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন ও এলজিইডির বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু হবে। এসব সড়ককে পর্যায়ক্রমে প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হয়।

বক্তারা বলেন, সড়ক উন্নয়নের ফলে সোনাতলার সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ সহজ হবে, যাতায়াতের সময় কমবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারের এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিতরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy