ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না পেয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে পুকুরে মাছ লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় রহিম বাদশার

2026-06-05T13:08:25+00:00
2026-06-05T13:08:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না পেয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে পুকুরে মাছ লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় রহিম বাদশার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বন্ধ বেতাল গ্রামে।

ভোক্তভোগী বৃদ্ধ দরাজ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, একই এলাকার মৃত: আব্দুল কদ্দুসের ছেলে আব্দুর রহিম বাদশা (৪৬),মৃত: সাহেব আলীর ছেলে  ছাত্তার ও তার ভাই জাহিদুল, মৃত পলান শেখের ছেলে আজাহার আলী এবং মৃত: আব্দুস সামাদ(ছামু)’র ছেলে খোকা গংরা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে মাঝে মধ্যেই চাঁদা দাবী করত। চাঁদা দিতে অস্বীকার করলেই দিত প্রাণ নাশের হুমকি। এভাবেই প্রায় তিন মাস আগে প্রথমে ৫০ হাজার ও ১ মাস পরে আবারো ১ লক্ষ টাকা চাঁদা নেয়। 

সে সম্প্রতি আবারো ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রহিম বাদশা গংরা সন্ত্রাসী কায়দায় বৃহস্পতিবার (৪ জুন) সকালে ১২০ শতাংশ জমির পুকুরে বেড় জাল দিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের মাছ লুট করে নিয় যায়। সেই সাথে পুকুরের পাড়ে থাকা মাছের খাদ্য রাখা টিনের ঘর ভাংচুর ও প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার খাদ্য লুটে নেয়। বাঁধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। 

এঘটনায় তাৎক্ষণিক জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের ৯৯৯ নাম্বরে কল দেওয়া হলে স্থানীয় ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসার কথা বলে আর আসেনি। তার পরেও বারংবার যোগাযোগ করা হলেও ঘটনাস্থলে আসার আশ্বাস দিলেও পুলিশ অদৃশ্য কোন কারণে আসেনি। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছি। এঘটনায় ন্যায় বিচারে আমি প্রশাসন সহ স্থানীয় এমপি মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করছি।

এঘটনায় স্থানীয় সানোয়ার হোসেন, ইসমাইল হোসেন ও আরিফুলসহ এলাকাবাসী জানান, যুগ যুগ ধরে দরাজ আলীর পৈত্তিক সম্পত্তির ওই ১২০ শতাংশের  জমিটি তিনি ভোগদখল করে আসছে। তবে গত ২৫-২৬ বছর যাবত পুকুর দিয়ে মাছ চাষ করে আসছে তারা। 

হঠাৎ করেই স্থানীয় রহিম বাদশা, ছাত্তার, আজাহার, জাহিদুল , আকবর আলী ফকির, নজরুল ইসলাম ও খোকা গংরা বৃহস্পতিবার সকালে তারা আরো লোকজন নিয়ে দরাজ আলীর পুকুরের মাছ ধরে লুটে নিয়ে যায়। এঘনটায় একটি সঠিক সমাধান হওয়া দরকার।

এবিষয়ে জানতে বিবাদী আব্দুর রহিম বাদশা গংদের বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই দ্রæত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy