সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ ঘটনা ঘটে।

2026-06-05T15:18:16+00:00
2026-06-05T15:18:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. অলি মিয়া (৫৫) জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা সরাইল থেকে মাধবপুর যাচ্ছিল। পথিমধ্যে বাড়িউড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অলি মিয় নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy